1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

সিলেটের যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

জরুরী সংস্কার কাজের জন্য আজ সোমবার (৫ জানুয়ারি) সিলেট নগরীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (৪ জানুয়ারি) জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. আব্দুল মুকিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার দুপুর আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত খাদিম ডিআরএস থেকে চামেলিবাগ, নূরপুর, মোহাম্মদপুর, পূরবী, আবাসিক এলাকা, ইসলামপুর, শ্যামলি আবাসিক এলাকা, টেক্সটাইল রোড, রাজপাড়া, মেজরটিলা, টিলাগড় পয়েন্ট, লামাপাড়া ও তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারিগরি কারণে কাজটি শেষ হওয়ার সময় কিছুটা বাড়তে বা কমতে পারে।

 

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd