1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

তানোরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

মামুনুর রশিদ মামুন  স্টাফ রিপোর্টার,রাজশাহী
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

তানোরে র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

রাজশাহীর তানোর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তানোর থানার চান্দুরিয়া ইউনিয়নের আরাজি এক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ছদ্মবেশে আত্মগোপনে থাকা মো. নাইমুল (৪৫) নামের এক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নাইমুল গোদাগাড়ী থানার কসিয়া গ্রামের মৃত আফসর আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় আদালত তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। তবে রায় ঘোষণার পর থেকেই তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল আসামির অবস্থান ও গতিবিধি নিশ্চিত করে সফলভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd