1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

আলমডাঙ্গার কায়েতপাড়া বাওড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার 

আব্দুল্লাহ আল মামুন   হরিনাকুন্ডু সংবাদদাতা ঝিনাইদহ
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

আলমডাঙ্গার কায়েতপাড়া বাওড় থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন  হরিনাকুন্ডু সংবাদদাতা ঝিনাইদহ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ত্রিবিলা ইউনিয়নের কায়েতপাড়া বাওড়ের ভুট্টার জমির মধ্যে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ৬ টার দিকে স্থানীয় এক কৃষক মাঠে নিজ জমিতে কাজের উদ্দেশ্যে যেয়ে হঠাৎ চোখে পড়ে লাশ, ভয়ে চিৎকার করতে থাকে আশেপাশের জমিতে কাজ করা ব্যক্তিরা এসে দেখে মৃত অবস্থায় একটি লাশ পড়ে আছে, তাকে স্থানীয় কেউ চিনতে পারেনা। স্থানীয়দের মাধ্যমে ত্রিবিলা পুলিশ ক্যামে সংবাদ পৌঁছালে ঘটনা স্থানে এসে সত্যতা যাচাই করেন এবং আলমডাঙ্গা থানায় জানান,থানা থেকে এসে লাশটি উদ্ধার করেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা গভীর রাতে ওই ব্যক্তিকে শ্বাসরোধে ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়ে হত্যা করে লাশ ভুট্টার জমিতে ফেলে যায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd