
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
মো:হাবিব খান ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
১১ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ড ও জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এসব কর্মসূচি সম্পন্ন হয়।
মাস্টার প্যারেড ও সালামী গ্রহণ
সকাল ০৮:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত মাস্টার প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামী গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) জনাব পিয়াস বসাক।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় অংশগ্রহণকারী সদস্যদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট যাচাই করেন এবং সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। এসময় তিনি ফোর্সের শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
মাসিক কল্যাণ সভা
প্যারেড পরবর্তী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা পুলিশ সুপার মহোদয়ের সামনে তুলে ধরেন। তিনি অত্যন্ত ধৈর্য সহকারে সকলের সমস্যাগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
অপরাধ পর্যালোচনা ও পুরস্কার বিতরণ
পরবর্তীতে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মহোদয়। সভায় ডিসেম্বর/২০২৫ মাসের কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা এবং কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
সভার মূল আলোচ্য বিষয়:জেলার অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা।মাদক উদ্ধার ও মূলতবি মামলা দ্রুত নিষ্পত্তি।পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন।সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিআইও-১ এবং ডিবি ওসির পাশাপাশি অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply