
আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(আশুগঞ্জ)
১২ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের এক অভিযানে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০:১৫ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালালে বিশেষ কায়দায় রাখা ৮৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও প্রাইভেটকারটি বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের পরিচয়
গ্রেপ্তারকৃতরা হলেন:
১. মিজানুর রহমান (৩৩), পিতা- নিয়ামত আলী, মাতা- ফরিদা বেগম।
২. মোঃ আরজু আলম (৩৪), পিতা- মৃত মনির উদ্দিন, মাতা- নূর জাহান বেগম।
তারা উভয়েই সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার আলীপুর (সাচনা) এলাকার বাসিন্দা।
বর্তমান অবস্থা
আশুগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
Leave a Reply