
আশুগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ; গ্রেফতার ২
মো:হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(আশুগঞ্জ)
১৩ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরাসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৩ জানুয়ারি (মঙ্গলবার) রাত ১টা ১৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি ট্রাককে গতিরোধ করে তল্লাশি চালানো হলে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ২৪৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়। চোরাচালাজে ব্যবহৃত ট্রাকটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের পরিচয়
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ বাদল শেখ (৫৫), পিতা- মৃত জয়নাল আবেদীন, গ্রাম- ক্ষিরপাড়া, থানা- তাড়াশ, জেলা- সিরাজগঞ্জ।
২. মোঃ মেহেদী হাসান (১৯), পিতা- মোবারক হোসেন @ মাসু, গ্রাম- কেন্দুয়াব, থানা- কাপাসিয়া, জেলা- গাজীপুর।
আইনি ব্যবস্থা
উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আশুগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের সংশ্লিষ্ট আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Leave a Reply