
মাগুরায় খ্রিস্টান ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে গণভোট প্রচার সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত:
আশিষ কুমার সাহা বিশেষ প্রতিনিধি
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট–২০২৬ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সকল ধর্মীয় সম্প্রদায়ের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৪:০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, মাগুরা-তে খ্রিস্টান ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে গণভোট প্রচার সংক্রান্ত একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা।সভায় জেলা প্রশাসক গণভোট–২০২৬ এর গুরুত্ব, ভোটারদের দায়িত্ব ও নাগরিক অংশগ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন যে, গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের প্রত্যক্ষ মতামতের প্রতিফলন ঘটে। এ ক্ষেত্রে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।আলোচনা সভায় উপস্থিত খ্রিস্টান ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ গণভোট বিষয়ে নিজ নিজ ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply