1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

কালিহাতীতে চকে পড়ে থাকা অবস্থায় এক ঘটকের অস্বাভাবিক মৃত্যু

শরিফুল ইসলাম টাঙ্গাইল 
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

কালিহাতীতে চকে পড়ে থাকা অবস্থায় এক ঘটকের অস্বাভাবিক মৃত্যু

 

শরিফুল ইসলাম টাঙ্গাইল

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের দক্ষিণপাড়া বড়বাড়ি এলাকায় চকের ভেতর পড়ে থাকা অবস্থায় মারফত আলী (৫০) নামের এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টার দিকে মারফত আলী ঘাটাইল সাব-রেজিস্ট্রার অফিস থেকে নিজ বাড়িতে ফেরেন। বাড়িতে কিছুক্ষণ অবস্থান করার পর তিনি পুনরায় বের হয়ে পার্শ্ববর্তী চকের দিকে যান। রাত আনুমানিক ৯টার দিকে তার স্ত্রী মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। পেশায় ঘটক হওয়ায় পরিবারের সদস্যরা ধারণা করেছিলেন, তিনি হয়তো কোনো বিয়ের কাজে বাইরে অবস্থান করছেন।

আজ ২০ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ৯টার দিকে স্থানীয় বাসিন্দা হাশেম (৭০) চকের ভেতর আমির আলীর বর্গা জমিতে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় শনাক্ত করেন। উদ্ধারকালে নিহতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে দেখা যায়।

নিহত মারফত আলী (৫০) বীরবাসিন্দা দক্ষিণপাড়া (বড়বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি মৃত জবেদ আলীর ছেলে এবং পেশায় একজন ঘটক ছিলেন।

প্রাথমিকভাবে স্থানীয় ও পারিবারিক সূত্রের ধারণা, তিনি স্ট্রোক করে মারা যেতে পারেন। উল্লেখ্য, এর পাঁচ দিন আগে একই এলাকার আব্দুল করিম (৭০) নামের এক ব্যক্তি বর্গা জমিতে নাড়া কাটতে গিয়ে স্ট্রোক করার ঘটনাও ঘটে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় পুলিশ একটি অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুতি নিচ্ছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত এবং ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। যেহেতু মৃতের নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে, তাই স্ট্রোকের পাশাপাশি অন্য কোনো বাহ্যিক আঘাত বা অপরাধজনিত কারণ আছে কি না, তা ময়নাতদন্তের (পোস্টমর্টেম) মাধ্যমে নিশ্চিত করা হবে।

ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd