1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সেনপাড়া দাউদের মাঠের নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে বকুলের সাথে মতবিনিময় সভা 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

সেনপাড়া দাউদের মাঠের নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে বকুলের সাথে মতবিনিময় সভা

 

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

নগরীর খান জাহান আলী থানার কেসিসি ২ নং ওয়ার্ডের দাউদের মাঠে নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থান ফিরে পাওয়ার দাবিতে খুলনা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সাথে মতবিনিময় সভা মঙ্গলবার বাদ মাগরিব দাউদের মাঠে অনুষ্ঠিত হয়।

সেনপাড়া ইউনিট বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে এবং কেসিসি ২ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল ।এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেন, এনামুল হাসান ডায়মন্ড, চৌধুরী শফিকুল হোসেন, ইকবাল হোসেন মিজান, মীর শওকত হোসেন হিট্টু, মোয়াজ্জেম হোসেন বাবু ,ইমদাদুল হক , শাহাবুদ্দিন বুদ্ধি,নুর আলম, ইমারত আলী জোয়ারদার, নূর হোসেন বাবু, আবুল কালাম, জহিরুল ইসলাম টিপু, শাম্মী চৌধুরী মলি , যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি,আল মামুন খান,ফারজানা চৌধুরী হলি, তাসলিমা বেগম, ইতি রহমান, সাবিনা ইয়াসমিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাসস্থান মানুষের মৌলিক অধিকার। তিনি আরো বলেন খুলনা ৩ আসন থেকে যে জনগণের ভোটে নির্বাচিত হবেন দাউদের মাঠে নির্যাতিত ভূমিহীন পরিবারের বাসস্থানের ব্যবস্থা করা অন্যতম দায়িত্ব বলে আমি মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd