1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

ফরিদপুরে চায়না জাল উৎপাদন কারখানায় সেনাবাহিনীর অভিযান, অবৈধ চায়না দোহারী জাল জব্দ এবং এক লক্ষ টাকা জরিমানা

মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি  :

ফরিদপুর সদর উপজেলার খলিলপুর এলাকায় অবস্থিত খলিলপুর সরাফা এগ্রিকালচার ফেব্রিক ইন্ডাস্ট্রিজে অবৈধভাবে চায়না জাল উৎপাদনের সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করেছে ফরিদপুর সেনাবাহিনী ও জেলা প্রশাসন।

অভিযানকালে কারখানা থেকে প্রায় ১ হাজার পিস অবৈধ চায়না জাল (দোহারি জাল) জব্দ করা হয়। পরবর্তীতে ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জব্দকৃত এসব চায়না জাল স্পটেই আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।জাল পোড়ানোর পর অবশিষ্ট যে লোহার অংশ পাওয়া যায়, তা ঘটনাস্থলেই নিলামের মাধ্যমে বিক্রি করে ৭ হাজার টাকা আদায় করা হয়।এ সময় অবৈধ চায়না জাল উৎপাদন ও মজুদের দায়ে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এবং ২০২৫ সালের সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ চায়না জাল দেশের জলজ পরিবেশ ও মাছের প্রজননের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।স্থানীয়রা এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ জাল উৎপাদন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থানের প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd