
ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
২১ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) এক বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিক্সাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের বিবরণ:
আজ বুধবার (২১ জানুয়ারি) সকাল ০৯:০০টা থেকে ১০:০০টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাদুঘরস্থ বাদশার অটোগ্যারেজের পূর্বদিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া মহাসড়কের ওপর এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত আসামীরা:
গ্রেফতারকৃতরা হলেন:
১. মো: রিপন (২৪), পিতা- মো: আশেক ভূঁইয়া, সাং- উরশীউড়া (তাহের সরদারের বাড়ি)।
২. মো: সুলাইমান (২৩), পিতা- মৃত কাদির মিয়া, সাং- উরশীউড়া (খান বাড়ি)।
উভয় আসামীই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বাসিন্দা।
উদ্ধারকৃত আলামত:
অভিযানকালে আসামীদের হেফাজত থেকে ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ (এক) টি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়েছে।
আইনি ব্যবস্থা:
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব ফয়েজ আহাম্মদ বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকের উৎস এবং এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
Leave a Reply