1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

মাহিদুল ইসলাম ফরহাদ  চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মেধা বৃত্তি প্রদান

 

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

 

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজের শিক্ষক মিলনায়তনে মেধা বৃত্তি প্রদান–২০২৬ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক শরিফা রহমান সুইটি। অনুষ্ঠানের সঞ্চালনা করেন একই বিভাগের প্রভাষক আবু রায়হান। মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ সাইয়েদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাঃ রুমানা আফরোজ এবং মাদারল্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের ফান্ডিং এর দাতা আমেরিকার প্রবাসী সৈয়দ নুরুজ জামান সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বপ্রাপ্ত এমডি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য আব্দুল হান্নান, আদিনা ফজলুল হক কলেজের অবঃ অধ্যক্ষ শহীদ উদ্দিন আল- হাসান ও কৃষিবিদ মোঃ আবুল হোসেন পাটোয়ারী । অনুষ্ঠানে কলেজের মোট ৩৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে মোছাঃ রুমানা আফরোজ নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন এবং চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানের শেষে কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে ২০ জন কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd