1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক, ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার

 

মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, ২২ জানুয়ারি রাত ১৯৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রঘুনন্দনপুর এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ আরিফ হোসেন (৩৮) পিতা: মোঃ নুর উদ্দিন, গ্রাম: রঘুনন্দনপুর, থানা: কোতোয়ালি, জেলা:ফরিদপুর এবং নাম: মোঃ পাপ্পু শেখ (৩৪), পিতা: আলম শেখ, গ্রাম: রঘুনন্দনপুর, থানা: কোতোয়ালি, জেলা: ফরিদপুর কে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

 

আটককৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd