1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

মহম্মদপুর থেকে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু

বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

মহম্মদপুর থেকে দাঁড়িপাল্লা প্রতিকের নির্বাচনী প্রচার প্রচারণা আনুষ্ঠানিক ভাবে শুরু

বাঁধন সরকার মহম্মদপুর উপজেলা প্রতিনিধি

মাগুরা–২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এম বি বাকের বিনোদপুর ইউনিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (আজ) সকালে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণার মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা হয়। এ সময় মহম্মদপুর ও শালিখা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রচারণা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এম বি বাকের বলেন, “আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন জাতির ভাগ্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আজ জাতি পরিবর্তন চায়—চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত নতুন নেতৃত্ব চায়।”

তিনি আরও বলেন, “টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া—সারা দেশে একটাই আওয়াজ, সব দলের দেখা শেষ, দাঁড়িপাল্লার বাংলাদেশ। জনগণ আজ বিকল্প নেতৃত্ব খুঁজছে, আর সেই নেতৃত্ব দিতেই জামায়াতে ইসলামী মাঠে নেমেছে।”

এম বি বাকের আশাবাদ ব্যক্ত করে বলেন, মাগুরা–২ আসনের শালিখা ও মহম্মদপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে যেতে পারব। তবে সেই বিজয় নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শেষে তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঘরে ঘরে গিয়ে গণসংযোগ জোরদার করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd