1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ফুলপুরে ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে ঐতিহাসিক গণমিছিল

ফয়জুর রহমান,( ময়মনসিংহ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

ফুলপুরে ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীর পক্ষে ঐতিহাসিক গণমিছিল

ফয়জুর রহমান,( ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) সংসদীয় আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী রিকশা প্রতীকের মুফতি মুহাম্মাদ উল্লাহর পক্ষে ফুলপুরে এক ঐতিহাসিক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ফুলপুর কোর্ট ভবনের সামনে থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার বালিয়ার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া, সাবেক আমির মাহবুব আলম মণ্ডল, উক্ত আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী আনোয়ার হাসান সুজন, খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী মাওলানা মতিউর রহমান শেখ, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা সভাপতি মুফতি আজিম উদ্দীন শাহ জামালি এবং ১০ দলীয় ঐক্য সমর্থিত রিকশা প্রতীকের এমপি প্রার্থী মুফতি মুহাম্মাদ উল্লাহসহ জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আজকের এই গণজোয়ার প্রমাণ করে—আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। তারা বলেন, কেউ যদি অসৎ উপায়ে এমপি হওয়ার স্বপ্ন দেখেন, তবে তাকে সতর্ক হয়ে যেতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি মুহাম্মাদ উল্লাহ বলেন, “আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া ও সমর্থনে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি, তবে ফুলপুর-তারাকান্দাকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি আদর্শ জনপদে রূপান্তর করব।”

তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে, মিথ্যা মামলা বন্ধ করা হবে এবং সকল নাগরিকের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের মানসিক বিকাশ ও খেলাধুলার জন্য শিশু পার্ক নির্মাণসহ ফুলপুর-তারাকান্দাকে একটি মডেল সংসদীয় আসনে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd