1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

ফরিদপুরের মধুখালিতে যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৪১ পিস ইয়াবা ও ০১টি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ ৫,০২০ টাকা উদ্ধার

বিশেষ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

ফরিদপুর মধুখালি উপজেলা এলাকায় যৌথ অভিযানে মাদক ব্যবসায়ী আটক ৪১ পিস ইয়াবা ও ০১টি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ ৫,০২০ টাকা উদ্ধার

বিশেষ প্রতিনিধি

ফরিদপুরের মধুখালি উপজেলার বাগাট এলাকা হতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা, ১টি অ্যান্ড্রয়েড ফোন এবং নগদ ৫,০২০ টাকা সহ উদ্ধার করা হয়।

 

সেনা সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি রাত ০০৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মধুখালি উপজেলা এলাকায় মাদক লেনদেন চলছে। খবরের ভিত্তিতে মধুখালি আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোঃ সজীব ফকির (২৭) কে আটক করা হয়।

 

আটক আসামিদেরকে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

*সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।*

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd