1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ বুখারী মল্লিক আলফাডাঙ্গা ফরিদপুর
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা সড়ারকান্দি পরানপাড়া দাখিল মাদ্রাসার উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ বুধবার (২৮ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতা চলবে ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৬ রোজ বুধবার ও বৃহস্পতিবার

জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বোয়ালমারী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এম. এ. কুদ্দুস।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রিফাত নূর মৌসুমী, উপজেলা নির্বাহী অফিসার, আলফাডাঙ্গা, ফরিদপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আলফাডাঙ্গা, ফরিদপুর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানা সড়ারকান্দি পরানপাড়া দাখিল মাদ্রাসার সুপার জনাব মোঃ মাহবুবুর রহমান লাভলু।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিযোগিতার প্রথম দিনে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

প্রতিবেদন:

মোঃ বুখারী মল্লিক

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd