1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

ফরিদপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

ফরিদপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ

বিশেষ প্রতিনিধি—

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর সদর–৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এই প্রচারণায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
প্রচারণা কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ চৌধুরী ফারিয়ান ইউসুফ। এছাড়া জেলা বিএনপির নেতা আজম খান, লিয়াকত আলী খান লাবলু, মহানগর যুবদলের ১১ নম্বর ওয়ার্ড সভাপতি জহুরুল ইসলাম সেন্টু,যুবদল নেতা সাগর খানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে নেতারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সময়ে ধানের শীষ প্রতীকই দেশের মানুষের একমাত্র ভরসা। তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
নেতারা আরও বলেন, ফরিদপুর সদর–৩ আসনের জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনই প্রমাণ করে আসন্ন নির্বাচনে ধানের শীষ বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd