1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

তারাকান্দায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

ফয়জুর রহমান,(ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ০ Time View

তারাকান্দায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ

ফয়জুর রহমান,(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ শহীদ সারোয়ারের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। গত ২৮ জানুয়ারি বিকেলে তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী সৈয়দা নিগার সুলতানা দাবি করেন, এ হামলায় তাঁদের পাঁচজন সমর্থক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল রাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সৈয়দা নিগার সুলতানা এ ঘটনার জন্য বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোতাহার হোসেন তালুকদারকে দায়ী করেন। তিনি অভিযোগ করে বলেন, মোতাহার হোসেনের সমর্থকেরা ধানের শীষের স্লোগান দিয়ে তাঁদের ওপর হামলা চালায়।

নিগার সুলতানা আরও বলেন, হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। স্থানীয় সহকারী কমিশনার (ভূমি) প্রায় দেড় ঘণ্টা তাঁদের সঙ্গে অবরুদ্ধ অবস্থায় ছিলেন বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার বিভিন্ন স্থানে তাঁদের সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এ ছাড়া হামলার পর দায় এড়াতে প্রতিপক্ষ নিজেদের কার্যালয়ে ভাঙচুর করে এর দায় তাঁদের লোকজনের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও তিনি দাবি করেন।

এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd