
মুক্তিযুদ্ধের চেতনায় সাংবাদিকদের ঐক্য: বাংলাদেশ প্রেসক্লাব ব্রাক্ষনবাড়িয়া জেলা শাখার আখাউড়া উপজেলার অফিস উদ্বোধনী অনুষ্ঠান
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(আখাউড়া)
মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী গঠিত ৭ শত শাখা কমিটির ধারাবাহিকতায়, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ প্রেসক্লাব আখাউড়া উপজেলা শাখার নবীনগর অফিস উদ্বোধন করা হয়েছে।
আখাউড়া ফায়ার সার্ভিস সংলগ্ন মসজিদপাড়ায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টি উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আবু তাহের: সাধারণ সম্পাদক, জেলা শাখা।
রুমান খাঁন: সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
আলামিন: অর্থ সম্পাদক, জেলা শাখা।
আরিফ: দপ্তর সম্পাদক, জেলা শাখা।
সুলতানা আরফিন করলি: সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা।
তত্ত্বাবধান ও সংহতি
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আখাউড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বক্তারা সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান এবং কার্যালয় উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
Leave a Reply