1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” শ্লোগানে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি” শ্লোগানে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

খালিশপুর প্রতিনিধি :

“জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি”—এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৬ উপলক্ষে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় খালিশপুর অবকাশ গণ গ্রন্থাগারের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে গ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খালিশপুর অবকাশ গণ গ্রন্থাগারের পরিচালক খন্দকার খলিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক শেখ আবু আসলাম বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সৈয়দ জাকির হোসেন, সাংবাদিক মোঃ বাবুল, সাংবাদিক আসিফ ইকবাল, শিক্ষক মিনারা বেগম, সাংবাদিক গোলাম কিবরিয়া আশা, নারী নেত্রী নূপুর আক্তারসহ আরও অনেকে।

বক্তারা বলেন, জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অপরিসীম। একটি জাতির মেধা ও মননশীলতা বিকাশে গণগ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করে। তরুণ প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের আয়োজন আরও জোরদার করা প্রয়োজন।

অনুষ্ঠান শেষে জাতীয় গ্রন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরে উপস্থিত সকলের অংশগ্রহণে দিবসটি সফলভাবে উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd