1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

জামাত ক্ষমতায় গেলে আড়পাড়াকে পৌরসভা করা হবে

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

জামাত ক্ষমতায় গেলে আড়পাড়াকে পৌরসভা করা হবে

 

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির এমবি বাকের বলেন আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার পাশাপাশি

 

মাগুরা জেলা শালিখা  উপজেলার সদর আড়পাড়া ডিগ্রী কলেজকে সরকারীকরণ করা হবে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় রূপান্তর করা হবে, বিদেশ প্রত্যাশী বিভিন্ন ভাইদেরকে বিনা সুূদে অর্থের যোগান দেয়া হবে। এছাড়াও  উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নকে পৌরসভা করা নানাসহ নানাবিধ  উন্নয়নের মাধ্যমে শালিখা উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিণত করা হবে। মনে রাখবেন দেশের অসামান্য উন্নয়ন কেবলমাত্র জামায়াত ইসলামীর দ্বারাই  সম্ভব কারণ আমাদের রয়েছে সুদুরপ্রসারি পরিকল্পনা।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আয়োজনে নির্বাচন পূর্ববর্তী এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর  মাগুচিনি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এমবি বাকের। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে শালিখাবাসীর দীর্ঘদিন ধরে জমে থাকা নানাবিধ দাবি দাওয়া পূরণ করা হবে। শুধু তাই নয়, চিকিৎসা , শিক্ষা, অন্ন, বস্ত্র এবং বাসস্থানসহ মৌলিক বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া হবে, ইনশাআল্লাহ।

 

 

আজ শনিবার বিকালে শালিখা উপজেলা শাখার আয়োজনে আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলা শাখার আমির অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এবং  সেক্রেটারি শাহিনুর রহমানের সঞ্চালনা জনসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর – কুষ্টিয়া অঞ্চলের পরিচালক অধ্যাপক  মশিউর রহমান,  মাগুরা জেলা শাখার  সভাপতি ইব্রাহিম  বিশ্বাস,  শালিখা উপজেলা শাখার নায়েবে আমির অধ্যাপক লিয়াকত আলী শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ভিপি সাদিক শিকদার। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মাগুরা জেলার সভাপতি,  সাধারণ সম্পাদকসহ বিভিন্ন উপজেলার অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। জনসভা শেষে অধ্যাপক এমবি বাকেরের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। মিছিলটি আড়পাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণপূর্বক স্ব স্থানে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd