1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে এসে প্রচারে সক্রিয় মালদ্বীপ প্রবাসী বিএনপি নেতাকর্মীরা

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশে এসে প্রচারে সক্রিয় মালদ্বীপ প্রবাসী বিএনপি নেতাকর্মীরা

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীরা দেশে ফিরে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন। প্রচারের পাশাপাশি তারা দলীয় প্রার্থীদের আর্থিক ও সাংগঠনিক সহযোগিতাও প্রদান করছেন।

এরই ধারাবাহিকতায় মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে সে দেশে অবস্থানরত প্রবাসী বিএনপি নেতাকর্মীদের একটি প্রতিনিধিদল সম্প্রতি দেশে এসে নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেন।

 

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সহসভাপতি মো. আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, বিল্লাল হোসেন, আলমগীর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম ও মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান শাহাজী, সহপ্রচার সম্পাদক মো. হালিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

 

নেতাকর্মীরা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার লক্ষ্যে মালদ্বীপ প্রবাসী বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করবেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করবেন।

মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান বলেন, “প্রবাসী বিএনপির নেতাকর্মীরা দৃঢ়ভাবে আশাবাদী যে দেশের মানুষের প্রত্যক্ষ ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হবে। একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছি।”

তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে প্রবাসী নেতাকর্মীদের এই ভূমিকা আগামী দিনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এদিকে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে মালদ্বীপ বিএনপির নেতারা বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd