1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জ-৩ আসন রামপালে ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

মুন্সিগঞ্জ-৩ আসন রামপালে ধানের শীষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ -৩ আসনে রামপাল ইউনিয়নে বিএনপি ধানের শীষ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির সমাজ-কল্যাণ বিযয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন সাহেবের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ (০৬ ফেব্রুয়ারি) শুক্রবার বিকেল তিনটায় রামপাল ইউনিয়নে জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও বিশিষ্ট শিল্পপতি জনাব মোশারফ হোসেন পুস্তি সাহেবের সভাপতিত্বে বিশাল নির্বাচনী জনসভানুষ্ঠিত হয়।

 

এ-সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।

 

এছাড়াও উপস্থিতি ছিলেন, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও শহর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক ও পৌর সাবেক তিনবারের সফল কমিশনার জনাব বিএনপি নেতা: শহিদুল ইসলাম শহীদ ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত মানু ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ও পৌর বিএনপি শহর যুগ্ম আহবায়ক যুবদলের সাবেক সভাপতি সুলতান আহমেদ ও শহর বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জনাব মজিবুর রহমান ও জেলা যুবদলের সংগ্রামী আহ্বয়াক দেওয়ান মুজিবুর ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল ও শিলই ইউনিয়নের বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন জমাদার ও জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজিবুল ইসলাম রাজু।

 

আরও উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌরসভার বিএনপির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন আহমেদ ওমিরকাদিম পৌর সাবেক মেয়র রেনু হোসাইন ও মিরকাদিম পৌর বিএনপি সহ-সভাপতি মিজানুর রহমান মিজান ও মিরকাদিম পৌর বিএনপি সাবেক দপ্তর সম্পাদক শিপন জমিদার ও মিরকাদিম পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ বিপ্লব মাহমুদ ও মিরকাদিম পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশাল নির্বাচনী জনসভাতে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd