
সরাইলে ৫ হাজার পিস ইয়াবাসহ সিলেটী মাদক কারবারি গ্রেফতার
মো: হাবিব খান
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
(সরাইল)
০৮ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সফল অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ আহমদ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানের বিবরণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়ার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানাধীন শাহবাজপুর বাজারস্থ বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদ গেইট সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের ওপর অবস্থান নেয়। রাত ৮:২০ থেকে ৯:০০ টা পর্যন্ত চলা এই অভিযানে সন্দেহভাজন হিসেবে মাসুদ আহমদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের পরিচয়
গ্রেফতারকৃত আসামী মাসুদ আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানার খলাছড়া ইউনিয়নের কাপনা (০৪নং ওয়ার্ড) গ্রামের মৃত তছির উদ্দিন ও হোসনেআরা বেগমের ছেলে।
আইনি ব্যবস্থা
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক জনাব রবিউল হাসনাত বাদী হয়ে সরাইল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।
Leave a Reply