
খাবারের রং মেশানোর অপরাধে রাকিব হোটেল কে আর্থিক জরিমান
নিজস্ব প্রতিনিধি
খন্দকার নজরুল ইসলাম মিলন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার সাজিয়ারা এলাকায় অভিযান পরিচালিত হয়।
১৬ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সোমবার
এই অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে মেসার্স রাকিব হোটেল নামক প্রতিষ্ঠানে তদারকিতে দেখা যায় নানা অনিয়ম। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রান্না হচ্ছে খাবার। যত্রতত্র নোংরা মেঝেতে অস্বাস্থ্যকরভাবে খাদ্যদ্রব্য খোলা রাখা হয়েছে, কর্মচারীদের নাই কোন স্বাস্থ্যবিধি। ব্যবহৃত টয়লেটে নাই কোন সাবান বা হ্যান্ডওয়াস। কর্মচারীরা টয়লেট শেষে হাত ভালোভাবে না ধুয়েই নোংরা হাতে রান্নার কাজ করছেন। খাবারে ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ অননুমোদিত রঙ যা মানব দেহের জন্য খুবই ঝুকিপূর্ণ। ফ্রিজে রান্না করা খাবার ও রক্ত জীবাণুযুক্ত কাঁচা মাছ মাংশ একই সাথে রাখা হয়েছে যা দণ্ডনীয় অপরাধ। এসমস্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব আব্দুর রাজ্জাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০,০০০/- টাকা জরিমানা করা হয় ভবিষ্যতে এধরণের আইনূ অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে থাকবে বলে তিনি বলেন।
Leave a Reply