1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার, শংকর দাস পবন:
  • Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

ঝালকাঠিতে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার, শংকর দাস পবন:

 

ঝালকাঠি জেলায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মমিন উদ্দিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওসার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় রমজান মাসে জেলার বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমে স্বচ্ছতা ও কার্যকর মনিটরিং জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd