1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো-সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী

ফারহানা ফারাবী,নিজস্ব প্রতিনিধিঃ
  • Update Time : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো-সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী

 

ফারহানা ফারাবী,নিজস্ব প্রতিনিধিঃ সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই মিলে দেশ গড়বো। তিনি বলেন, ৭১ এর মুক্তিযুদ্ধে এবং ২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অনেক ত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। এদেশের মানুষের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে। জনগণ আমাদের যে মেন্ডেট দিয়েছে, এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। এজন্য দলীয়করণের ঊর্ধ্বে থেকে এ মন্ত্রণালয়ের উন্নয়নে আপনাদের সকলের সহযোগিতা চাই।

তিনি আজ দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন। মাতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন, আমি আপনাদের সাথে নতুন পরিবেশে এসে অনেক দিনের বিশেষ করে দীর্ঘ ১৫ বছর পর গণতন্ত্রের যে বিজয় হয়েছে, তার কাজের সুযোগ পেয়েছি। ডেমোক্রেটিক অগ্রযাত্রায় অনেক মানুষ হারিয়ে গেছে, ইলিয়াস আলীর খবর এখনো আমরা জানতে পারিনি উল্লেখ করে বলেন, এইরকম ৮০০ মানুষ এখনো নিখোঁজ ।

মন্ত্রী বলেন, আমরা বলি উন্নয়নের মহাসড়ক। এই মহাসড়কে না হাঁটলে বুঝতেই পারবেন না যে, আমরা কত পিছিয়ে আছি। তিনি বলেন, আমরা এখান থেকে কোন আর্ন করতে আসিনি। আমরা মৃতব্যয়ী হবো এবং এই মন্ত্রণালয়ের উন্নয়নে সবদিক দিয়ে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

 

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি বলেন, আমি আমার বাবার পূর্বের কাজ করার জায়গায় এসে বসেছি। আমি চাই এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরো এগিয়ে নিতে। এজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।

এর আগে সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মোঃ জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে উভয় মন্ত্রণালয়ের সচিব এবং কর্মকর্তাবৃন্দ ফুলের শুভেচ্ছা দিয়ে তাঁদেরকে বরণ করে নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd