1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

মোঃজোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার,
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

কিশোরগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিধান

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

কিশোরগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের সম্মানে আনুষ্ঠানিক র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার সদ্য পদোন্নতি পাওয়া সদস্যদের কাঁধে নতুন র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের অভিনন্দন জানান। তিনি বলেন, “পদোন্নতি শুধু পদমর্যাদার পরিবর্তন নয়, এটি একজন সদস্যের কর্মনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি।” তিনি আরও উল্লেখ করেন, নতুন দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের প্রতি আরও বেশি দায়বদ্ধতা ও সংবেদনশীলতা প্রদর্শন করতে হবে।

তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় দৃঢ়তা বজায় রাখা, অপরাধ দমনে সক্রিয় ভূমিকা পালন এবং সেবামূলক মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি প্রতিটি কাজে শৃঙ্খলা, মানবিকতা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এবং জনাব মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)। এছাড়াও জেলা পুলিশ কিশোরগঞ্জ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি ছিল মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন। পদোন্নতি প্রাপ্ত সদস্যরা তাঁদের উপর অর্পিত নতুন দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করে বাহিনীর সুনাম অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd