1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুরের শ্রদ্ধাঞ্জলি

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • Update Time : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুরের শ্রদ্ধাঞ্জলি

 

বিশেষ প্রতিনিধি

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখা। ফরিদপুর শহরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা এ শ্রদ্ধা নিবেদন করে।

 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি হৃদয় শীল, সাধারণ সম্পাদক সুদীপ্ত সাহা, সাবেক সিনিয়র ও সাংগঠনিক সম্পাদক শৌভিক সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক দেবরাজ সাহা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অন্তু আচার্য, দপ্তর সম্পাদক হৃদয় শিকদার, শহর শাখার সভাপতি শুভ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বর্ষণ কর্মকার এবং সাংগঠনিক সম্পাদক সূর্য দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

নেতৃবৃন্দ এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd