1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

ফরিদপুরে কলেজছাত্রীর রহস্যজনক আত্মহত্যা, ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

ফরিদপুরে কলেজছাত্রীর রহস্যজনক আত্মহত্যা, ফ্ল্যাট থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার।

 

ফরিদপুর শহরে গলায় ”ফাঁসি” দিয়ে এক কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত ঐ শিক্ষার্থীর নাম:ইসরাত জাহান লাবণ্য (২৪)। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ঘটনাটি গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টা থেকে ১০ টার মধ্যেবর্তি সময়ে ঘটে। ঘটনাটি, ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন। পৌরসভার ১ নং ওয়ার্ড এর (গোয়ালচামট এলাকার) ১নম্বর সড়কের খন্দকার লুৎফর রহমানের বাড়ির ঘটেছে। জানা গেছে (ইসরাত জাহান লাবণ্য) ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন । তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মালদিয়া গ্রামে। তিনি আবুল বাশার মোড়ল ও নুরজাহান বেগমের (মেয়ে)। স্থানীয়রা জানায়, বাড়ির মালিক দেশের বাইরে অবস্থান করায় তার শ্বশুর সিদ্দিকুর রহমান বাড়িটি দেখাশোনা করছিলেন।

ওই সময় (লাবন্যার) ফ্লাট এর ভেতর থেকে বারবার মোবাইল এর রিংটোন এর শব্দ আসতে থাকে। দৃঘসময় শব্দ আসতে থাকার কারনে। সিদ্দিকুর রহমান তাকে ঢাকতে থাকে,একাধিকবার সাড়া না পেয়ে তিনি ফ্লাটের জানালা দিয়ে তাকায়। এর পরে তিনি ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্যকে দেখতে পান।

পরে তার চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন ছুটে আসে।এবং পরে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে ওড়না কেটে লাশ টিকে নিচে নামায়।

 

এরপরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল দিলে তাত্ক্ষণিক কোতোয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়। এবং লাশের “সুরতহাল” করে। এবং বাড়ির দায়িত্বে থাকা (সিদ্দিকুর রহমান) সহ আসেপাশে স্থানীয়দের কে জিজ্ঞেসাবাদ করে।

 

এর পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এর (ফরেনসিক বিভাগ) পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

এ ঘটনায় কোতোয়ালী থানার পুলিশ বলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd