1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

হতদরিদ্র প্রতিবন্ধী নারী সাইদার আকুল আবেদনঃ আমি একটি ইলেকট্রনিক হুইলচেয়ার কিনতে আর্থিক চাই

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

হতদরিদ্র প্রতিবন্ধী নারী সাইদার আকুল আবেদনঃ আমি একটি ইলেকট্রনিক হুইলচেয়ার কিনতে আর্থিক চাই

 

মকবুল হোসেন,

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

জীবনের চাকা থেমে গেছে বহু আগেই, চলার শক্তি নেই, নেই স্বচ্ছলতার আশ্বাস। অথচ তবুও বেঁচে থাকার লড়াই থামাননি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী উত্তর বাজার এলাকার হতদরিদ্র প্রতিবন্ধী নারী সাইদা বেগম। তার জীবনের একমাত্র চাওয়া এখন একটি ইলেকট্রনিক হুইলচেয়ার, যা তাকে কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে সহায়তা করবে।

 

সাইদার পিতা মৃত সফর আলীর সংসারে উপার্জনের কোনো নির্ভরযোগ্য উৎস নেই। মানবেতর জীবন যাপন করছেন তিনি। বহু মানুষের কাছে সাহায্য চেয়েছেন কেউ সহানুভূতির হাত বাড়িয়েছেন, কেউ মুখ ফিরিয়ে নিয়েছেন।

 

সাইদা তাঁর আকুতি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি একজন হতদরিদ্র প্রতিবন্ধী নারী। একটি ইলেকট্রনিক হুইলচেয়ার কিনবো বলে সবার প্রতি আকুল আবেদন করছি আমার জন্য আর্থিক সহযোগিতা করার। কতজনের কাছে কত কিছু চাইলাম অনেকে এখন আমায় দেখে না দেখার ভান করে চলে।হায়রে কি জীবন আমার! আল্লাহ! এমন জীবন থেকে মুক্তি দাও আমায়।তোমার নিকট প্রভু আকুল আবেদন আমাকে তুমি রক্ষা করো।

 

এই হৃদয়বিদারক অনুরোধটি কেবল একটি সাহায্যের আবেদন নয়, বরং একজন নিরুপায় নারীর বাঁচার আকুল বেদনার আকুতি। সমাজের বিত্তবান, হৃদয়বান মানুষদের প্রতি তার এই প্রার্থনা হয়তো আপনি-ই হতে পারেন তার জীবনে একটু আশার আলো।

 

যদি কেউ আর্থিকভাবে সহায়তা করতে চান, নিচের বিকাশ নম্বরে সরাসরি পাঠাতে পারেন সাহায্যঃ

বিকাশ (পার্সোনাল): ০১৭৫০-৭২৩২৬৬ (সাইদা)

আপনার ছোট্ট একটি সহায়তা হয়তো ফিরিয়ে দিতে পারে সাইদার জীবনে চলার পথ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd