
ঝালকাঠিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত
শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার
ঝালকাঠি পৌরসভার সংলগ্ন শ্রীশ্রী রাধাগোবিন্দ আঙ্গিনা পাবলিক হরিসভা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ ক্যাম্পে বিদেশি লেন্স সংযোজনসহ বিনামূল্যে ছানি অস্ত্রোপচারের জন্য রোগীদের যাচাই-বাছাই করা হয়। ক্যাম্পটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল অসীমাঞ্জলী ফাউন্ডেশন; আয়োজনে ছিল ‘ডাক দিয়ে যাই’; স্থানীয় সহযোগী হিসেবে ছিল ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস); এবং সৌজন্যে ছিল প্রত্যয় তরুণ সংঘ। সার্বিক সহযোগিতা প্রদান করে পিকেএসএফ ও অরবিস। ক্যাম্পটি পরিচালনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, প্রাক্তন বিভাগীয় প্রধান (শিশু বিভাগ), শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। তিনি উপস্থিত রোগীদের নির্ভয়ে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট সকল সংগঠনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রত্যয় তরুণ সংঘ, ঝালকাঠির সাধারণ সম্পাদক হৃদয় কর্মকার। স্বাগত বক্তব্য প্রদান করেন গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা. অমিতাভ চন্দ্র দাস। তিনি জানান, প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় এ ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে। এ ক্যাম্পেও ছানি অস্ত্রোপচারের জন্য রোগী বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবলিক হরিসভা মন্দিরের সাধারণ সম্পাদক অসীত বরন সাহা; প্রত্যয় তরুণ সংঘের সভাপতি যুবরাজ দাস; সিনিয়র সহ-সভাপতি মো. শাকিল হাওলাদার রনি; সহ-সভাপতি সঞ্জয় মালী; সাংগঠনিক সম্পাদক সুদেব দত্ত ও রাহাত মাঝী; কোষাধ্যক্ষ উজ্জ্বল দুয়ারী; সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাকিব; ক্রীড়া সম্পাদক হৃদয় দাস; সদস্য অয়ন অপু, উৎস দাস, সিমান্ত দত্তসহ অন্যান্য সদস্যবৃন্দ।
স্থানীয় সহযোগী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি (ইয়াস)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক রাহাত মাঝি ও অর্থ সম্পাদক রোহান বিন নাছির।
উক্ত ক্যাম্পে প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। সেবাগ্রহণকারী রোগীরা এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
যাচাই-বাছাই শেষে ৩০ জন ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বরিশালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply