1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার,
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অদ্য ২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় জেলা পুলিশ কিশোরগঞ্জ-এর সম্মেলন কক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম ফরহাদ হোসেন। তাঁর সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় জেলার অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল), সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল)সহ কিশোরগঞ্জ জেলার সকল সিনিয়র কর্মকর্তা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও সহমর্মিতার মাস। এই মাসের শিক্ষাকে ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। জেলা পুলিশ কিশোরগঞ্জ সবসময়ই জনসেবামূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলাই জেলা পুলিশের লক্ষ্য।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং উপকারভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে জেলা পুলিশ কিশোরগঞ্জের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd