1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

পতেঙ্গা থেকে নিখোঁজের ৮ দিনেও হদিস নেই গৃহবধূ রিমা’ র: উদ্ধারে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )
  • Update Time : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

পতেঙ্গা থেকে নিখোঁজের ৮ দিনেও হদিস নেই গৃহবধূ রিমা’ র: উদ্ধারে উচ্চ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

 

মোঃ সৈয়দ মিয়া ( প্রতিনিধি চট্টগ্রাম )

নগরীর দক্ষিণ পতেঙ্গা বিজয় নগর ( ৪১) নং ওয়ার্ড এলাকা থেকে বিবাহের ৫ মাসের মাথায় গৃহবধূ রিমা আক্তার (২৪) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

পতেঙ্গা মডেল থানার জিডি সূত্রে জানা গেছে যে,গত ১৯ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার বিজয় নগর এলাকার মো, সিদ্দিক আহমেদের‌ ২য় পুত্র মোঃ নয়ন (৩২) এর স্ত্রী রিমা আক্তার (২৪) কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে অদ্যবতী ফিরে আসে নি বা কোন প্রকার সন্ধ্যান পানি বলে নিখোঁজ রিমার বড় বোন পিংকি আক্তার অভিযোগ করেন।

তিনি আরো জানান, তাঁর ছোট বোন কে বিগত ৪/৫ আগে বিজয় নগরের মোঃ নয়নের সাথে সামাজিক ভাবে বিবাহ দেন।এর মধ্যে কোন সমস্যা বা মনোমালিন্য তারা দেখতে পায় নি, কিন্তু গত ২/১ মাসের মধ্যে বোনের মুখে মলিন দেখলে কোনভাবে খারাপ অবস্থার কথা বলেন নি।

গত ১৯/০২/২৬ হঠাৎ ফোনে জামাই নয়ন জানান যে, তার বোন রিমা সকাল থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজি করে কোথাও কোন সন্ধান পাওয়া যায়নি।

এই সূত্র ধরে জামাই নয়ন পতেঙ্গা থানায় গত ২০/০২২৬ ইং তারিখে একটি হারানো জিডি নং-৯১৯/২৬ দায়ের করেন।

এর ২/৩ দিন পর পিংকি ও তার পরিবারের সদস্যরা থানায় গিয়ে জিডির তদন্ত কর্মকর্তার সাথে কথা বলে পারিবারিক সমস্যাবলী অবগত করা হয়।

কিন্তু আজ ৭/৮ দিন পেরিয়ে গেলেও আজো নিখোঁজ গৃহবধূ ( অন্তঃসত্ত্বা) রিমা আক্তারের কোন খবর পাওয়া যায়নি বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন।

নিখোঁজ রিমার পরিবারের পক্ষ থেকে তার বড় বোন পিংকি আক্তার ভিডিও বার্তায় উচ্চ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানান যে, তার বোনের সঠিক তথ্য বা উদ্ধারের জন্য।

এছাড়া স্বামী নয়নের সাথে যোগাযোগ করলে তিনি সব স্থানে এবং নিকট স্বজন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা কামনা করে তার স্ত্রী কে খোঁজে পেতে সহায়তা চাইলেন।

তবে নিখোঁজ রিমার মোটো ফোন ও বন্ধ থাকায় সঠিক তথ্য পাইনি বলে পতেঙ্গা থানা পুলিশ সূত্রে জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd