1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

কালিহাতী মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ Time View

কালিহাতী মাইক্রোবাস মালিক শ্রমিক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মাইক্রোবাস মালিক-শ্রমিক সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোস্তফা মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এসএম এ খালিদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বকুল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ হোসেন সাফি, যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা, পৌর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার আলী রাজা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রনি, সাবেক কমিশনার মোহাম্মদ আলী ও এনামুল হক, শ্রমিক নেতা মনির হোসেন ও মামুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন। ইফতার পূর্বে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইক্রোবাস শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd