1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী কেন্দুয়া ক্লাব এর ৭৮ বছরের নেতৃত্বে এলেন জয়নাল আবেদীন ভূঁঞা

মোঃ আব্দুল আউয়াল খান  স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ Time View

ঐতিহ্যবাহী কেন্দুয়া ক্লাব এর ৭৮ বছরের নেতৃত্বে এলেন জয়নাল আবেদীন ভূঁঞা

 

মোঃ আব্দুল আউয়াল খান

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

 

নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া ক্লাব-এর সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে পৌর শহরের চিরাং মোড়স্থ ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম (পদাধিকারবলে)। উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদসহ ক্লাবের সদস্যবৃন্দ।

মো. জয়নাল আবেদীন ভূঁঞার জন্ম ১৯৬২ সালে উপজেলার চিরাং ইউনিয়নের চক বাট্টা গ্রামে (বর্তমানে কেন্দুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড)। তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পরে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং কেন্দুয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। উচ্চশিক্ষা লাভ করেন কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ থেকে।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি এবং ২০২৩ সালে সম্মেলনের মাধ্যমে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন।

উল্লেখ্য, স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন রূপে প্রতিষ্ঠিত কেন্দুয়া ক্লাব ১৯৪৮ সালে আত্মপ্রকাশ করে এবং দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd