1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন’ এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক 
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ Time View

বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন’ এর

উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

ঃ বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন’ এর উদ্যোগে বুধবার গাফফার ফুড মোড়ে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়। বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান এর সভাতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি সেখ আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সহ সভাপতি মহাফুজুর রহমান, এস এ এম মাহফুজুর রহমান, শ্রমিক নেতা শ্রমিক নেতা খান আব্দুস সামাদ, মোহাম্মদ সোলায়মান শেখ, হায়দার আলী,আব্দুস সাত্তার, আইনুদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানির কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান , সাংবাদিক মিহির রজ্ঞন বিশ্বাস প্রমুখ । সভা থেকে খুলনার আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বছরের পর বছর বন্ধ থাকা বেসরকারি পাট কল মহাসেন, সোনালী, এ্যযাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ঈদের পূর্বে এককালিন বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে আগামি ৮ মার্চ রবিবার সকাল ১১ টায় শ্রমদপ্তর বরাবর স্মারকলিপি ও মানববন্ধন কর্মসুচি ও একই দিনে বেলা ১ টায় কেসিসি প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করার কর্মসুচি দেওয়া হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি গোলাম রসুল খান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd