1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

মাগুরা চক্ষু ও শিশু হাসপাতালে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন

নিজস্ব প্রতিনিধি খন্দকার নজরুল ইসলাম মিলন
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ০ Time View

মাগুরা চক্ষু ও শিশু হাসপাতালে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস দিলেন, “এমপি” মনোয়ার হোসেন

 

নিজস্ব প্রতিনিধি

খন্দকার নজরুল ইসলাম মিলন

 

মাগুরা-১আসনের নবনির্বাচিত

এমপি মোঃ মনোয়ার হোসেন খাঁন বলেন, মাগুরার মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করব। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়নে আমি অগ্রাধিকার প্রদান করব।

 

বুধবার বিকালে (৪ মার্চ)মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে

শিশু ও চক্ষু হাসপাতালের দেওয়া কি এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতায় এ হাসপাতালের কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে আমরা আশাবাদী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা শিশু ও চক্ষু হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এডভোকেট আহমেদ হোসেন।

 

অনুষ্ঠানের একপর্যায়ে সংবর্ধিত অতিথির হাতে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ করতালির মাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানান।

 

সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক ও সুধীজন হয় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd