
শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply