
আইনজীবী সমিতি নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের নিরঙ্কুশ সাফল্য
মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
ষ্ট্যাফ রিপোর্টার,
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি
কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১০টি গুরুত্বপূর্ণ পদে এ প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
৪ মার্চ ২০২৬ তারিখে প্রধান নির্বাচন কমিশনার মোঃ ইদ্রিস মিয়া আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে দিনভর ছিল প্রাণবন্ত পরিবেশ। সকাল থেকেই আইনজীবীদের ব্যাপক উপস্থিতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হলে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।
সভাপতি পদে তারেক উদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে এ. এম. ছাজ্জাদুল হক প্রথম এবং মুফতী মোঃ জাকির খান দ্বিতীয় স্থান অর্জন করেন।
সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন নির্বাচিত হয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে মিছবাহ উদ্দিন মিলন প্রথম এবং মোঃ এনামুল হক দ্বিতীয় স্থান লাভ করেন।
লাইব্রেরী সম্পাদক পদে সাজ্জাদুল হক ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আবু বাক্কার সিদ্দিক মিলন ও মোঃ নজরুল ইসলাম এবং অডিটর পদে মোঃ আসাদুজ্জামান ভূইয়া উৎপল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সদস্য পদে মোঃ আবু হানিফ, মোঃ মহসিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ কোরবান আলী ও মোঃ সারোয়ার আলম নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম, সংসদ সদস্য, কিশোরগঞ্জ-১ এবং জালাল উদ্দিন, সংসদ সদস্য, কিশোরগঞ্জ-২।
বিজয়ীরা সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সমিতির ঐক্য অটুট রাখা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং আইনজীবীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণে তারা একযোগে কাজ করবেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও সক্রিয় ও ফলপ্রসূ হবে।
Leave a Reply