1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ হোসেন, সম্পাদক সোহেল আকন

শংকর দাস পবন স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ০ Time View

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ হোসেন, সম্পাদক সোহেল আকন

 

শংকর দাস পবন স্টাফ রিপোর্টার

 

ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ২টায় শেষ হয়। পরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হলে আইনজীবীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।

 

নির্বাচনের ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সোহেল আকন নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. হারুন আর রশীদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম সরওয়ার লিটন ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন। অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আরিফ হোসেন খান।

 

অন্যান্য পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন—ভিজিল্যান্স সদস্য পদে অ্যাডভোকেট মো. মোফাজ্জেল হোসেন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ফিরোজ হোসেন এবং ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আমির হোসাইন।

 

কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার ও অ্যাডভোকেট মোবাশ্বের ভুঁইয়া বাদশা।

 

নির্বাচনে দুটি প্যানেল এর মধ্যে মাহেব হোসেন–সোহেল প্যানেল ৭টি পদে এবং শাহাদাৎ–নাসিম প্যানেল ৪টি পদে বিজয়ী হয়।

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd