1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

যশোরের খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।। 
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ০ Time View

যশোরের খাজুরায় এমপি গোলাম রসুলকে সংবর্ধনা

 

 

 

মোঃওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর।।

যশোর জেলা জামায়াতের আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলকে খাজুরায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার স্থানীয় জহুরপুর ইউনিয়নের যাদবপুর যুব সমাজের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় সংবর্ধিত অতিথিকে গ্রামবাসী ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন। জাগ্রত এই অভিনন্দন, ভালোবাসা ও ভালোলাগার সংমিশ্রণে এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে বিলিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এমপি গোলাম রসুল। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জহুরপুর হলো বাঘারপাড়া উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন। বিগত সরকারের সময়ে বৈষম্যের শিকার হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন কার্যক্রম। এ ইউনিয়নকে অবহেলার গ্লানি থেকে বের করে আনা এবং টেকসই উন্নয়নের আওতায় নিয়ে আসার জন্য দ্রুত কাজ শুরু করা হবে।এদিন বিকেল ৫টায় যাদবপুর ক্লাবঘর মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়ক কমিটির সদস্য এম. জিহাদ। বিশেষ অতিথি ছিলেন, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াহিয়া জিসান ও যশোর জেলার প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান।

যুবনেতা খালিদ বিন সাইফুদ্দিন সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা এনসিপির সিনিয়র সংগঠক কামরুল ইসলাম নান্টু, যাদবপুর যুব জনকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা জিল্লুর রহমান, যাদবপুর বিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আক্তারুজ্জামান, জহুরপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কাশেম, সেক্রেটারি মাওলানা মঞ্জুর কাদের, জামায়াত নেতা মাওলানা আসাদুজ্জামান, জেলা যুবশক্তির আহবায়ক ইমদাদ হোসেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ মাঠে বন্দবিলা ইউনিয়ন জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন এমপি অধ্যাপক গোলাম রসুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd