1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ০ Time View

কালিহাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

 

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি

 

দুর্যোগ ব্যবস্থাপনায় লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১০ মার্চ)উপজেলা প্রশাসনের উদ্যোগে কালিহাতী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

 

এছাড়াও কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মো. রাসেল মিয়ার নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিএনপি নেতা-কর্মীএবং গণমাধ্যমকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

 

বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ, প্রতিবছর ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত জরুরি। দুর্যোগ মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পরিবার পর্যায়েও দুর্যোগ বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd