1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগরে অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ০ Time View

রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের রামনগরে অবাধে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

 

স্টাফ রিপোর্টার:

 

রাজবাড়ী জেলা এর রাজবাড়ী সদর উপজেলা-র সুলতানপুর ইউনিয়ন এর রামনগর গ্রামে অবাধে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি মহল নদী ও আবাদি জমির পাশ থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি রাতেও ড্রেজার মেশিন চালিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে নদীর তীর ভাঙন, আবাদি জমির ক্ষতি এবং পরিবেশের উপর মারাত্মক প্রভাব পড়ছে। এছাড়া ভারী যানবাহনে বালু পরিবহনের কারণে এলাকার গ্রামীণ সড়কও দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।

গ্রামবাসীরা জানান, বিষয়টি প্রশাসনের নজরে আনার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd