1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ০ Time View

মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

 

 

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার

 

মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে” রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

 

উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে প্রাঙ্গন থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

 

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সের প্রাঙ্গন ও আশপাশের এলাকায় হাসপালের  পরিচ্ছন্নতাকর্মীদের মাধ্যমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানের মাধ্যমে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হয়।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  মোঃ আশরাফুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন জুনিয়র কনসার্টেন্ট এন্ড মেডিসিন ডা: জুলি চৌধুরী, সহকারী সার্জন ডাঃ স্বাদরিকা রায়, সহকারী  সার্জন ডাঃ আসাদুল আল গালিব, সহকারী ডেন্টাল সার্জন ডাঃ সানজিদা তিশা, সহকারী সার্জন ডাঃ আতিয়া ফাইরোজ, সহকারী ডেষ্টাল সার্জন ডা: জাকিয়া আফরোজ মিতি, মেডিকেল অফিসার, (ইউনানী) আশিষ কুমার পাল, নার্সিং সুপারভাইজার সন্ধ্যা রানী সাহাসহ বিভিন্ন পর্যায়ের  কর্মচারী গণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd