1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত —— আমান উল্লাহ আমান।

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু
  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ০ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত

—— আমান উল্লাহ আমান।

 

কেরাণীগঞ্জ সংবাদদাতা মোঃ ইমরান হোসেন ইমু।

 

ঢাকা ২- আসনের বিএনপির নির্বাচিত এমপি ও ঢাকা মহানগর উত্তরের সাবেক আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর মহতী উদ্যোগে দেশ হবে পরিস্কার, ডেংগু ও চিকনগুনিয়া রোগ মুক্ত। তারেক রহমান নিজেই শনিবার অফিস করেন এতে করে অনান্য অফিসাররা শনিবারে অফিস করতে অনুপ্রেরণা পাচ্ছে। দেশ জুরে যাতে মানুষ ভাল থাকে,তাই তারেক রহমান পরিস্কার পরিচ্ছন্নের উদ্যোগ নিয়েছেন। তিনি আরও বলেন জামা ছিড়া থাক, কিন্তু পরিস্কার থাক। আমান উল্লাহ আমান আরও বলেন, প্রয়োজনে আমি নিজের হাতে ঝাড়ু নিবো কিন্তুু তারেক রহমানের নির্দেশ অমান্য হতে দেব না। আমরা আজ উপজেলা চত্ত্বর পরিস্কার করে এই অভিযানের উদ্বোধন করলাম। আগামী শনিবারে কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশ পরিস্কার করবো। একই সাথে প্রতি শনিবার এই অভিযান অব্যাহত থাকবে।

গতকাল শনিবার সকালে কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো উমর ফারুক এর সভাপতিত্বে পরিস্কার ও পরিচ্ছন্নতা বিষায়ক অভিযান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। আমান আরও বলেন, মিডিয়া সমাজের দর্পন। সাংবাদিকদের মাধ্যমে আমাদের ভুল গুলো দেখতে পাই। আমরা জবাবদিহিতা মূলক সরকার প্রতিষ্ঠা করতে চাই। জনাব তারেক রহমান এটাই পছন্দ করেন। মাথা ঠিক থাকলে, হাত পাও ঠিক থাকে। প্রধানউপদেষ্টা ঠিক ছিলো বিদায় অন্তবর্তী কালীন উপদেষ্টা পরিষদ ও ঠিক ছিল। তাদের পরিশ্রমে দেশের মানুষ পেয়েছে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন। দেশে ফিরেছে গণতন্ত্র। প্রধানমন্ত্রী তারেক রহমানের মহানুভবে দেশের মসজিদের খাদেম সাব,ইমাম সাব, মোহাজ্জিন সাব পাচ্ছেন বেতন। যাহা পূর্বের কোন সরকার করে দেখাতে পারেনি। মা -বোনদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী দিয়েছেন ফ্যামিলি কার্ড। কৃষকদের দিবেন কৃষি কাড। এভাবেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশকে একটি স্বচ্ছ ও স্বনির্ভর দেশে পরিণত করবেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কেরাণীগঞ্জ ঢাকা- ২ আসনকে একটি সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত ও ভূমি দস্যু মুক্ত একটি শান্তির নীড় গড়ে তুলবো। কেরাণীগঞ্জ থেকে

১৪-০৩-২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd