1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার

মো: নাইম ইসলাম  ফরিদপুর ক্রাইম রিপোর্টার। 
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ০ Time View

ফরিদপুরে এনসিপির ইফতার মাহফিলে সরকারের সমালোচনা,“নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার।।।

 

 

 

মো: নাইম ইসলাম

ফরিদপুর ক্রাইম রিপোর্টার।

 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৫ রমজান উপলক্ষে ফরিদপুর সদর উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

 

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিরাজ শরীফ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক শেখ বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির কার্যনির্বাহী কমিটির প্রধান সদস্য মো. নাইম ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মিরাজ শরীফ বলেন,

“দেশ বর্তমানে একটি জটিল রাজনৈতিক সময় পার করছে। নির্বাচনে কারচুপির মাধ্যমে একটি দল ক্ষমতায় এসে জনগণের অধিকার হরণ করছে। ক্ষমতায় এসে তারা জনগণের সঙ্গে রাজনীতি নয়, বরং ক্ষমতার খেলা শুরু করেছে।”

 

বিশেষ অতিথি মো. নাইম ইসলাম বলেন,

“আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার একটি দল স্বৈরাচারী হয়ে উঠতে চাইছে। ২০২৪ পরবর্তী সময়ে আমরা যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছিলাম, তা বাস্তবে দেখতে পাইনি। হাজারো শহিদের আত্মত্যাগের পরও একটি ম্যানেজমেন্টের নির্বাচনের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধ্বংস করা হয়েছে।”

 

তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর সরকার জুলাই সনদ ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

 

 

 

এদিকে সাংগঠনিক সম্পাদক: (শেখ বাচ্চু) বলেন,

“নির্বাচনী ইন্জিনিয়ারিং এর মাধ্যমে ক্ষমতায় এসে সরকার দেশজুড়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও হয়রানি চালাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে জনগণের পক্ষ থেকেই এর কঠোর জবাব আসবে।”

 

 

ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন ফরিদপুর সদর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আরিফ মিয়া। তিনি বলেন,

“আগামীর নতুন বাংলাদেশ গঠনে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে এনসিপি সবসময় সোচ্চার থাকবে এবং ইনসাফভিত্তিক রাজনীতির পথে অটল থাকবে।”

 

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিলের সমাপ্তি হয়।

 

 

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন শক্তি হিসেবে এনসিপি নিজেদের অবস্থান সুসংহত করার চেষ্টা করছে। বিশেষ করে তরুণ ও ছাত্রসমাজের একটি অংশকে সঙ্গে নিয়ে সংগঠনটি ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব বিস্তারের পরিকল্পনা করছে।

 

তাদের মতে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী রাজনীতির নতুন প্ল্যাটফর্ম হিসেবে এনসিপি সামনে আসতে পারে। তবে সংগঠনটির সাংগঠনিক শক্তি, গণভিত্তি এবং দীর্ঘমেয়াদি রাজনৈতিক কৌশলই আগামী দিনে তাদের অবস্থান নির্ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd