1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

ঈদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ০ Time View

ঈদের আনন্দে ভৈরবে সরকারি চাকরিজীবীদের মিলনমেলা

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

ঈদের আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জের ভৈরবে অনুষ্ঠিত হয়েছে সরকারি চাকরিজীবী এসোসিয়েশনের ইদ পুনর্মিলনী। দীর্ঘদিন পর সহকর্মীদের মিলনে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন, সৃষ্টি হয় এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।

সোমবার (২৩ মার্চ ২০২৬) বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম। তিনি বলেন, ঈদ কেবল আনন্দের উৎসব নয়, এটি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ জাহাঙ্গীর হোসেন বাদল। তিনি বলেন, এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক চেতনা জাগিয়ে তোলে এবং পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর কমিশনার মাসুদ রানা। তিনি সরকারি চাকরিজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে ভবিষ্যতে বড় পরিসরে এমন আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় অতিরিক্ত দায়রা জজ হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, আরিফুল ইসলাম ও হাজী মোহাম্মদ শাহিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা ঈদের আনন্দ ভাগাভাগি করেন। পুরো আয়োজনটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd