1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

প্রেস রিলিজ -নৃশংসভাবে খুন হওয়া শিশুকন্যা জান্নাতুল হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ খুলনা চাই নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ০ Time View

খুলনায় শিশুকন্যা জান্নাতুল হত্যার ঘটনায় শোকাহত পরিবারকে সান্ত্বনা দিল খুলনা নাগরিক সমাজ

খুলনা প্রতিনিধি:

নৃশংসভাবে খুন হওয়া শিশুকন্যা জান্নাতুল হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে খুলনা নাগরিক সমাজ ও নিরাপদ খুলনা চাই নেতৃবৃন্দ।

সম্প্রতি নগরীর লবণচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের কন্যা শিশু জান্নাতুল হত্যার ঘটনায় তার পরিবারকে সান্ত্বনা দিতে রবিবার দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটের দিকে তাদের নিজ বাড়িতে যান খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব ও নিরাপদ খুলনা চাই-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই-এর সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক শেখ মো. দেলোয়ার হোসেন, নির্বাহী সম্পাদক নাজমুল তারেক তুহিন, নেতা তালুকদার মো. হেলালুজ্জামান, প্রচার সম্পাদক আবুল আলিম, ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জান্নাতুলের পিতা, দাদা ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নিয়ে তাদের সান্ত্বনা প্রদান করেন। একই সঙ্গে তারা ধৈর্য ধারণ করার পরামর্শ দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় নেতৃবৃন্দ বলেন, আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতির কারণে সমাজে বারবার এ ধরনের মর্মান্তিক ঘটনা ঘটছে। মানবতার স্বার্থে সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, সমাজে শান্তি, নীতি, আদর্শ ও সহমর্মিতার ভিত্তিতে কাজ করে সবার জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। নিহত জান্নাতুলের পরিবারের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

বার্তাপ্রেরক:

অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার

সদস্য সচিব, খুলনা নাগরিক সমাজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd